বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ ম্যাচের সময়সূচি পরিবর্তন করেছে আর্জেন্টিনা। অবশ্য দিন পেছানো হয়নি, জাম্বিয়ার বিপক্ষে লা বোম্বোনেরায় খেলার সময়ে সামান্য পরিবর্তন আনা হয়েছে। আসল সময়ের চেয়ে একটু দেরিতে শুরু হবে এই ম্যাচ।
মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে এই আন্তর্জাতিক উইন্ডো শুরু করা আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ হবে বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোরে। ম্যাচটি হওয়ার কথা ছিল স্থানীয় সময় রাত সোয়া আটটায়। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, নতুন সূচিতে ম্যাচটি কিক অফ হবে সাড়ে আটটায়, আসল সময়ের চেয়ে ১৫ মিনিট পর। বাংলাদেশে এই খেলা শুরু হবে ভোর সাড়ে পাঁচটায়।
সময় পরিবর্তনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সপ্তাহের কর্মদিবস হওয়ায় মানুষকে স্টেডিয়ামে ঢুকতে আরও বেশি সময় দেওয়াই কারণ। সময়সূচি পরিবর্তন হলেও বোকার স্টেডিয়ামে মেসি ও তার সতীর্থদের দেখতে টিকিট এখনো পাওয়া যাচ্ছে। আগের প্রীতি ম্যাচের মতোই টিকিটের দাম একই আছে। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ ম্যাচ। মেসিদের বিদায় জমকালো করতে রাখা হয়েছে বিনোদনের ব্যবস্থাও।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.