
নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল আজিজ (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের বাসিন্দা এবং রুস্তুম আলী মন্ডলের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে আব্দুল আজিজ বনপাড়া থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে রাজ্জাক মোড়ে পৌঁছালে ঢাকাগামী ‘যমুনা লাইন’ পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার সময় আব্দুল আজিজ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তি বিএনপির একজন নেতা ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.