
নীলফামারীর দুই যুবকের বাইকে তেল না থাকায় তেলের ট্যাংকি খুলে পাম্পে নিয়ে এসে তেল নিয়ে গেছে। ডোমার-নীলফামারী সড়কে মেসার্স আমেনা জননী ফিলিং স্টেশনে আজ সন্ধ্যায় এমন দৃশ্য দেখা দেখা গেছে।
ট্যাংকি খুলে নিয়ে আশা যুবক লাবন্য রায় জানান, তার মা ফ্যামেলি প্লানিং এর চাকরী করেন। বাইক চালিয়ে তার মা প্রতিদিন অফিসের কাজকর্ম করেন। তেল না থাকায় বাইক থেকে ট্যাংকি খুলে তেল নিতে এসেছে।
আরেক যুবক জানায়, পাম্প থেকে কিছু টা দূরে বাইকের তেল শেষ হয়েছে। পায়ে হেটে বাইক নিয়ে আসা অনেক ঝামেলা তাই ট্যাংকি খুলে পাম্পে এসে তেল নিয়েছে।
তবে উপস্থিত অনেকেই এভাবে তেল নেয়াকে বেআইনি বলছেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পাম্প কর্তৃপক্ষ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.