
নাটোরের সিংড়া উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সিংড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নাটোর জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. হান্নান আহমেদ হাসান।
শুক্রবার দুপুরে তাকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে সিংড়া কোর্টমাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।
হান্নান আহমেদ হাসান সিংড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জালাল উদ্দিনের ছেলে এবং পৌর শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ মে অনুষ্ঠিত সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ‘চশমা’ প্রতীকে ২৪ হাজার ৫২ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.