নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র তিন নেতা বাংলাদেশ জামায়াত ইসলামিতে যোগদান করেছেন৷
শুক্রবার (২৭ মার্চ) সকালে জেলা শহরে নীলফামারী ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফ ফুল দিয়ে তাদের স্বাগত জানায়।
যোগদানকৃত নেতারা হলেন- এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক খয়রাত হোসেন শাহ,যুগ্ম সদস্য সচিব মো শাহ আলম চৌধুরি ও আরেক যুগ্ম সদস্য সচিব মো জাহাঙ্গীর আলম চৌধুরি।
জামায়াত নেতাকর্মীরা বলছেন, “জাতীয় নাগরিক পার্টি থেকে গুরুত্বপূর্ণ পদের তিনজন ব্যক্তি জামায়াত ইসলামিতে যোগদান করায় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
নীলফামারী ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফ বলেন, “আজকে সকালে এনসিপির তিনজন নেতা জামায়াত ইসলামিতে যোগদান করেছে। আমরা তাদের ফুল দিয়ে স্বাগত জানাই।”
জামায়াতে যোগদান করা এনসিপির যুগ্ম সদস্য সচিব মো জাহাঙ্গীর আলম চৌধুরি বলেন, ”নীলফামারী জেলার এনসিপির কমিটির যারা প্রধান আছে তাদের সবকিছুতে অনিয়ম দূর্নীতি। আমি জেলার পরিচিত মানুষ, তাদের অনিয়ম দূর্নীতির কারনে এনসিপি থেকে পদত্যাগ করে জামায়াত ইসলামিতে যোগদান করেছি।”
এবিষয়ে এনসিপি নীলফামারী জেলার সদস্য সচিব ডা কামরুল ইসলাম দর্পণ বলেন, “এখন পর্যন্ত এবিষয়ে আমার জানা নাই।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.