
রাজারহাটে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাপেন্টা ট্যাবলেট সহ রাসেল মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়,বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক মন্ডলপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় রাসেল মিয়াকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করলে তার কাছ থেকে ৮১ পিস ইয়াবা ও ২২ পিস ট্যাপেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক রাসেল মিয়া রাজারহাট সদর ইউনিয়নের কৈলাশ কুটি গ্রামের আলহাজ্ব আব্দুল জলিল মিয়ার ছেলে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.