রংপুরের তারাগঞ্জ উপজেলায় তামাক ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজিপুর মাঝাপাড়া (চোরপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম ওই গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার মাগরিবের আগে সন্ধ্যা ৬টার দিকে এলাকায় হঠাৎ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। ওই সময় আশরাফুল বাড়ির পাশের একটি ক্ষেতে তামাক সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
অকাল এই মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় এলাকাবাসী নিহতের বাড়িতে ভিড় করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ইকরচালী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ করে আসা এই দুর্যোগে এক তরুণ প্রাণের চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.