দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।
তবে এই পাল্টা হামলায় ইসরায়েলের চেয়ে আরব দেশগুলোতেই বেশি মিসাইল ও ড্রোন ছুড়েছে তেহরান।
সংবাদমাধ্যম আল-আরাবিয়া শনিবার (২১ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী ইরান এখন পর্যন্ত ৪ হাজার ৯১১টি মিসাইল ও ড্রোন ছুড়েছে।
এরমধ্যে আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামো টার্গেট করে ইরান ১ হাজার ১১৯টি মিসাইল এবং ৩ হাজার ৭৯২টি ড্রোন ছুড়ছে।
অপরদিকে শুধুমাত্র ইসরায়েলেই ছুড়েছে ৩০০ মিসাইল এবং ৫৫০টি ড্রোন।
যার অর্থ এখন পর্যন্ত ছোড়া প্রায় ৮৫ শতাংশ ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে উপসাগরীয় দেশগুলোতে। আর বাকি ১৫ শতাংশ ড্রোন-মিসাইল ব্যবহার করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে।
গত ২৮ ফেব্রুয়ারির হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করে।
সূত্র: আল আরাবিয়া
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.