জাতীয় পান্ডা দিবস আজ। প্রতি বছর ১৬ মার্চ বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। বিলুপ্তপ্রায় এই প্রাণী সম্পর্কে সচেতনতা বাড়াতেই দিনটি পালন করা হয়।
বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে প্রায় এক হাজার আটশোর কিছু বেশি পান্ডা জীবিত রয়েছে। এর মধ্যে প্রায় একশটি বিভিন্ন চিড়িয়াখানায় রয়েছে এবং বাকিগুলো বসবাস করে বনে।
পান্ডা সাধারণত চীনের পাহাড়ি বনাঞ্চলে বাস করে এবং তাদের প্রধান খাদ্য বাঁশ। বনে পান্ডা সাধারণত ১৫ থেকে ২০ বছর বেঁচে থাকে, তবে চিড়িয়াখানায় থাকলে তাদের আয়ু আরও বেশি হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, পান্ডাদের টিকে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের প্রাকৃতিক পরিবেশ ও বাঁশের বন সংরক্ষণ করা। পান্ডা সংরক্ষণ করা গেলে অনেক বনজ প্রাণীও উপকৃত হয়।
সুন্দর ও শান্ত স্বভাবের এই প্রাণীর সংখ্যা দিনদিন কমে যাওয়ায় পরিবেশবিদরা উদ্বিগ্ন। তাই বিশ্বজুড়ে পান্ডা রক্ষায় নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ১৯৬১ সালে একটি আন্তর্জাতিক বন্যপ্রাণ সংস্থা পান্ডাকে তাদের প্রতীক হিসেবে গ্রহণ করার পর থেকেই প্রাণীটি বিশ্বব্যাপী সংরক্ষণ আন্দোলনের প্রতীক হয়ে ওঠে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.