
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্যাব জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।
র্যালি ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ক্যাব জেলা কমিটির সহ-সভাপতি প্রফেসর (অব.) হারুন অর রশিদ, কালীগঞ্জ উপজেলা ক্যাবের সভাপতি ডা. নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট সদর উপজেলা কমিটির সভাপতি শহীদ ইসলাম সুজন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম এবং সদস্য মাহমুদা খাতুন মোনা। এ সময় ক্যাবের সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অবিলম্বে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে রাখতে হবে। পাশাপাশি পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়ও ক্যাবের সদস্যরা অংশ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.