
নীলফামারীতে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করার অভিযোগে মমিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত যুবক কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামের নুর হোসনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মমিজুল ইসলাম দীর্ঘ ধরে বাড়িতে বসে মানুষকে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছেন৷ গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময়ে বিভিন্ন দেশের জাল টাকা, জাল ভিসা ও মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এবিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান আরও বলেন, গতকাল তাকে গ্রেপ্তার করে হয়েছে। আজকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.