আজ ১৯ মার্চ বিশ্ব ঘুম দিবস (ওয়ার্ল্ড স্লিপ ডে)। প্রতি বছর মার্চ মাসের তৃতীয় শুক্রবার বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। মানুষের শারীরিক ও মানসিক সুস্থতায় ঘুমের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এ দিনটি পালন করা হয়।
২০০৮ সালে প্রথমবারের মতো দিবসটি উদযাপন শুরু করে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব স্লিপ মেডিসিনের ওয়ার্ল্ড স্লিপ ডে কমিটি। ঘুমের অভাব মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রায় কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলে- সে বিষয়ে সচেতনতা তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছর বিশ্ব ঘুম দিবসের প্রতিপাদ্য ‘ভালো ঘুমাও, ভালোভাবে বাঁচো’।
গবেষণায় দেখা গেছে, বর্তমানে বিশ্বজুড়ে অন্তত ১০ কোটি মানুষ পর্যাপ্ত ঘুমের অভাবে ভুগছেন। শুধু যুক্তরাষ্ট্রেই প্রায় ২ কোটি ২০ লাখ মানুষ অনিদ্রাজনিত সমস্যায় আক্রান্ত।
বিশেষজ্ঞদের মতে, ছুটির দিনে হঠাৎ বেশি সময় ঘুমালে দেহঘড়ি বা বডি ক্লকের স্বাভাবিক ছন্দে পরিবর্তন ঘটে। গবেষণায় দেখা গেছে, ছুটির দিনে দুই ঘণ্টা বেশি ঘুমালে শরীরের দেহঘড়ি প্রায় ৪৫ মিনিট পিছিয়ে যায়। ফলে রাতে ঘুম কম হয় এবং পরদিন কাজে মনোযোগ কমে, শরীরেও ক্লান্তি অনুভূত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কম ঘুমের জন্য ক্যানসারের সম্ভাবনা বাড়ছে। সবার স্লিপ হাইজিন মেনে চলা উচিত।
বিশেষজ্ঞরা বলছেন, ভালো ঘুমের জন্য শরীরের স্বাভাবিক ছন্দ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। শরীরে থাকা মেলাটোনিন হরমোন ঘুম আসতে সাহায্য করে। বিকেলের কিছুটা সময় রোদে থাকলে এই হরমোনের কার্যকারিতা বাড়ে, ফলে রাতে সহজে ঘুম আসে।
চিকিৎসকদের মতে, ঘুম না এলে দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকার প্রয়োজন নেই। ঘুমের সময় হলে স্বাভাবিকভাবেই বিছানা আপনাকে ঘুমের দিকে টেনে নেবে। প্রয়োজন হলে ঘুমাতে যাওয়ার আগে গোসল করা যেতে পারে। এতে শরীর ও মন দুটোই কিছুটা স্বস্তি পায় এবং ঘুম আসতে সুবিধা হয়।

ভালো ঘুমের সঙ্গে মানুষের স্মৃতিশক্তির গভীর সম্পর্ক রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি কিছুটা দুর্বল হয়ে যায় এবং অনেকের অনিদ্রা সমস্যাও দেখা দেয়। তবে মধ্যবয়স থেকেই নিয়মিত ও পরিমিত ঘুমের অভ্যাস গড়ে তুললে বৃদ্ধ বয়সেও তার সুফল পাওয়া সম্ভব।
তাই সুস্থ শরীর, সতেজ মন এবং কর্মক্ষম জীবন গড়ে তুলতে পর্যাপ্ত ঘুমের গুরুত্ব স্মরণ করিয়ে দিতেই বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব ঘুম দিবস।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.