রংপুরের তারাগঞ্জে ক্যানেলের পানিতে ডুবে সুবহান নামের ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বাড়ির পাশের সেচ ক্যানেলের পানিতে ডুবে সে মারা যায়।
সুবহান উপজেলার দৌলতপুর আখিড়াপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়িতে ভাত খেয়ে সুবহান খেলতে বের হয়। পরে দুপুর ১২টার দিকে সুবহান বাড়িতে না ফিরলে তার পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন। বিকাল ৪টা পর্যন্ত সুবহানের খোঁজ পাওয়া না গেলে এলাকার লোকজন বাড়ির আশপাশের পুকুরে নেমে খোঁজ করেন।
এক পর্যায়ে সেচ ক্যানেলে নেমে খোঁজ করতে থাকলে বিকাল ৫টার দিকে ক্যানেলে পানিতে তার মৃত্যু অবস্থায় পাওয়া যায়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.