গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা আইনশৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ,হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলম, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু,পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু জাফর লেলিন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) মাসুদার রহমান আকন্দ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুস সালাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল জুয়েল, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সত্য রনজন সাহা প্রমুখ।
সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.