দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) ভোর রাত ৩টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৩/৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেরাগাঁও এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৫০ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, এ ঘটনায় জড়িত চোরাকারবারিরা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.