
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে আয়েশা নূরুল আলম ফাউন্ডেশন-এর অর্থায়নে এবং স্মার্ট উদ্যোক্তা ফোরাম (SEF)-এর সহযোগিতায় দিনাজপুর টিম। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সংগঠনের সদস্যরা ঘরে ঘরে গিয়ে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ বাজার সামগ্রী পৌঁছে দেন।
এই মানবিক কার্যক্রমে নেতৃত্ব দেন দিনাজপুর টিমের ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ রোমেনা আক্তার এবং স্থায়ী সদস্য সানজিদা চৌধুরী। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য হামিদা আক্তার, নুসরাত জাহান, শিরিন আক্তার শাপলা, সাহারা খাতুন, মুন্নি আক্তার, আইরিন, মোহাম্মদ বদিউজ্জামাল রাজু ও মারুফ হোসেনসহ অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ঈদের মতো আনন্দঘন সময়ে যেন কোনো পরিবার বঞ্চিত না থাকে, সেই চিন্তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ মানবিক কর্মকাণ্ড স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সংশ্লিষ্টরা ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.