চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের সাত দিন পর ভৈরব নদ থেকে শিমুল হোসেন (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার কালা গাং পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিমুল একই উপজেলার ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত সাত দিন ধরে শিমুল নিখোঁজ ছিল।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.