
গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝার ইউনিয়নে দুর্বৃত্তের হামলায়,অমিতাভ চন্দ্র সুজন(৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে খামার বল্লমঝার এলাকায় থেকে বাসায় ফেরার পথে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত সুজন ওই এলাকার মৃত নিরঞ্জন চন্দ্রের ছেলে,তিনি পেশায় একজন গাইবান্ধা জেলা ও দায়রা জজ কোর্টের মুহুরী,স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে সন্ধ্যা ৬টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন।সুজন বাড়ির গেটের কাছে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়
দেশীয় অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায় পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ও স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তবে এই হত্যাকাণ্ডের কারণ বা কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.