ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আবারও মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। শুক্রবারের ড্রয়ে দুই দলকে দুই লেগের লড়াইয়ে একে অপরের প্রতিপক্ষ করা হয়েছে।
সিটির কোচ পেপ গার্দিওয়ালা একই প্রতিপক্ষের সঙ্গে বারবার খেলতে হওয়াকে “কিছুটা অদ্ভুত” বলে মন্তব্য করেছেন। ২০১৬ সালে সিটির দায়িত্ব নেওয়ার পর থেকে রিয়ালের বিপক্ষে এটি হবে তাঁর দলের ১৩তম ম্যাচ। এমনকি চলতি মৌসুমের লিগ পর্বেও মাত্র দুই মাস আগে তাদের দেখা হয়েছিল।
গার্দিওলা বলেন, ‘হ্যাঁ, ব্যাপারটি কিছুটা অদ্ভূত। খুব কম সময়ই এমনটা ঘটে যে গ্রুপপর্বের শেষ খেলা – যেমন রিয়াল বনাম বেনফিকা – প্রথম ড্র হয়। ব্যাপারটির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। কেউ মানুক বা না মানুক কিছুটা পার্থক্য রয়েছে।’
‘কিন্তু কেন নয়? প্রিমিয়ার লিগ এবং কাপে আমরা এই মৌসুমে নিউক্যাসলের বিপক্ষে কতবার খেলেছি? আশা করি ফাইনালে আমরা তাদের বিপক্ষে খেলতে পারব। আমি যখন শুরু করেছিলাম তখন আট, নয়, দশটি দল ছিল। এটা মানিয়ে নেয়ার প্রশ্ন। মাদ্রিদের ড্র মানে তো মাদ্রিদের ড্র’ই। আমরা কী করতে পারি?’
এছাড়া ম্যানসিটি কোচ আরও বলেন, আগের গ্রুপভিত্তিক কাঠামো থাকলে কোয়ার্টার ফাইনালের আগে এমন লড়াই সম্ভব হতো না। তবে নতুন ফরম্যাটে বিষয়টি ভিন্ন। তাঁর মতে, কেউ এটি পছন্দ করতে পারেন, কেউ নাও করতে পারেন। কিন্তু বাস্তবতা মেনে নিয়েই এগোতে হবে।
তিনি আরও বলেন, ঘরোয়া লিগ ও কাপে একই দলের বিপক্ষে একাধিকবার খেলতেই হয়। তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই একমাত্র পথ। রিয়াল মাদ্রিদের মতো বড় দলের বিপক্ষে খেলাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি।
এই বাধা পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালে সিটির সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারেবায়ার্ন মিউনিখ অথবা আতলান্তাকে। আর সেমিফাইনালে উঠলে অপেক্ষায় থাকতে পারে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
ড্রয়ের বিচারে সিটি কঠিন দিকেই পড়েছে; এমন আলোচনা থাকলেও গার্দিওলার মতে, চ্যাম্পিয়নস লিগে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। তাঁর ভাষায়, এই প্রতিযোগিতায় এগোতে হলে সেরাদের হারাতেই হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.