
লালমনিরহাটের কালিগঞ্জে র্যাব–১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারি রাত ১টার দিকে কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩৪১ বোতল এস্কাফ, ২ বোতল এস্কাফ ডিএক্স ও ৯৯ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়। অভিযানে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় দিনাজপুর ও নীলফামারী জেলার দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাব–১৩ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.