যদি প্রশ্ন করি আপনার প্রিয় ফুল কোনটি? হয়তো অধিকাংশ মানুষের উত্তর হবে, গোলাপ। কারণ, প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে কিংবা ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম এই গোলাপ। প্রাচীনকাল থেকেই তাই গোলাপ মানুষের প্রিয় একটি ফুল।
তবে আজ চাইলে আপনি আপনার প্রিয় মানুষটিকে গোলাপ উপহার দিতে পারেন। কিন্তু আজ গোলাপ নিয়ে এত আলোচনা কেন? কারণ আজ ৭ ফেব্রুয়ারি গোলাপ দিবস। এদিন থেকেই শুরু হয়ে যায় প্রেমের সপ্তাহ। শেষ হয় ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। এর আগে একেকদিন একেক দিবস। ৭ তারিখ যেমন রোজ ডে।
এরপর ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে। ৯ ফেব্রুয়ারি চকলেট ডে। ১০ ফেব্রুয়ারি টেডি ডে। ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে। ১২ ফেব্রুয়ারি হাগ ডে। ১৩ ফেব্রুয়ারি কিস ডে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। মানে ফেব্রুয়ারি মাসটাই যেন ভালোবাসার মাস।
অভিমান ভাঙাতে কিংবা ভালোবাসার কথা জানাতে প্রিয়জনকে আজ গোলাপ দিতেই পারেন। দেখবেন আপনার না বলা সব কথাই বলে দেবে এই গোলাপ। যুগ যুগ ধরেই এই গোলাপ ভালোবাসার প্রতীক হিসেবে কাজ করে আছে। গোলাপের সঙ্গে জড়িয়ে আছে প্রেম, অনুভূতি আর মুগ্ধতার প্রকাশ। তাই ভালোবাসার অনুভূতি জানাতে প্রিয়জনকে একগুচ্ছ গোলাপ দিতে পারেন। এই ফুল মানুষকে ভালোবাসার অনুভূতির কাছাকাছি নিয়ে যায় এবং সম্পর্কের উষ্ণতা বাড়াতে সাহায্য করে।
প্রচলিত আছে, ভিক্টোরিয়ান যুগে মানুষ প্রিয়জনকে মনের কথা জানানোর জন্য গোলাপ আদান-প্রদান শুরু করেছিলেন। তবে যেভাবে এ প্রথা শুরু হোক না কেন, গোলাপ দিবসে আপনি প্রিয় মানুষকে লাল, গোলাপি, হলুদ, কমলা, সাদা, ল্যাভেন্ডার বা নীল—যে কোনো রঙের গোলাপ উপহার দিতে পারেন। মনে রাখতে হবে, প্রতিটি রঙের গোলাপ আলাদা অনুভূতির প্রতীক।
গোলাপ দিবস ঠিক কীভাবে শুরু হয়েছিল, সে বিষয়ে খুব বেশি তথ্য জানা যায় না। তবে কেন এই দিনটি উদযাপন করা হয়, তা পরিষ্কার। কারণ, গোলাপ দিবস দিয়েই ভ্যালেন্টাইনস সপ্তাহের সূচনা হয়।
তবে প্রিয়জনকে কোন গোলাপটি দিবেন তাও কিন্তু জানতে হবে। কারণ ভিন্ন ভিন্ন রঙের গোলাপ ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। যেমন-
লাল গোলাপ :

গোলাপ বললেই প্রথমে মনে আসে লাল গোলাপ। এটি হৃদয় ও গভীর ভালোবাসার প্রতীক। কাউকে নিজের ভালোবাসা জানাতে চাইলে লাল গোলাপই সবচেয়ে উপযুক্ত।
গোলাপি গোলাপ :

কারও প্রশংসা বা মুগ্ধতা প্রকাশ করতে চাইলে গোলাপি গোলাপ দিতে পারেন। এটি কৃতজ্ঞতা ও সম্মানের প্রতীক।
ল্যাভেন্ডার গোলাপ :

এই রঙের গোলাপ খুব সহজে পাওয়া যায় না। তবে এর অর্থ খুব বিশেষ— প্রথম দেখাতেই প্রেমে পড়া। কাউকে এমন অনুভূতি জানাতে চাইলে এই গোলাপ দেওয়া যায়।
কমলা গোলাপ :

তীব্র আবেগ ও আকর্ষণ বোঝাতে কমলা গোলাপ ব্যবহার করা হয়। মুখে কিছু বলতে না পারলে এই রঙের গোলাপ দিয়েই অনুভূতি প্রকাশ করা যায়।
হলুদ গোলাপ :

হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। প্রিয় বন্ধুকে খুশি করতে এই রঙের গোলাপ উপহার দেওয়া যায়।
সাদা গোলাপ :

সাদা গোলাপ সরলতা ও পবিত্রতার প্রতীক। প্রিয় মানুষের নিষ্পাপ ও শান্ত স্বভাব বোঝাতে এই গোলাপ দেওয়া যায়।
পিচ গোলাপ :

পিচ রঙের গোলাপের মানে হলো— আপনি তাকে পছন্দ করেন, কিন্তু বলতে লজ্জা পাচ্ছেন। না বলা ভালোবাসার কথা বোঝাতে এই গোলাপ দারুণ কাজ করে।
তাহলে আজকে প্রিয়জনে গোলাপ দিচ্ছেন তো?
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.