
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ টহলদল ০৫ টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে আসামীসহ বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য ও মোটর সাইকেল জব্দ করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে।
উক্ত তথ্যানুযায়ী, ০২ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১৩:১৫ মিনিটে গংগারহাট বিওপির আওতাধীন আব্দুল্লাপুর বাজার সন্ধ্যা ৭টায় শিংঝাড় বিওপির মানিক কাজী কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে ৭টা ১৫ মক্নিটে লালমনিরহাট সদর থানা এলাকায় অভিযান
বিজিবি’র টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে নিম্নে বর্ণিত ৫ জন (১) মোঃ জব্বার আলী, (৪০) পিতাঃ মৃত মকবুল হোসেন, গ্রামঃ ধর্মপুর, থানা-ফুলবাড়ী ও জেলাঃ কুড়িগ্রামকে ০৪ গ্রাম হিরোইনসহ, (২) মোঃ হায়দার আলী (৩১), পিতা- মৃত সোহরাব আলী, (৩) মোঃ সজিব (২৫), পিতা- মোঃ মোসলেম উদ্দিন, (৪) মোঃ শেখ ফরিদ (৪০), পিতা- আবু তালেব, উভয়ের ঠিকানা , গ্রাম- শিংঝাড়, থানা- ভুরুঙ্গামারী ও জেলা- কুড়িগ্রাম ০৫ কেজি গাঁজাসহ এবং (৫) মোঃ অন্তর আলী (২৪), পিতাঃ মোঃ হাবিবুর রহমান, গ্রামঃ বালাতারী, থানা-ফুলবাড়ী ও জেলাঃ কুড়িগ্রামকে ১,৪৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়।
এছাড়াও ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা ১৮:৪৫ মিনিটে দৈখাওয়া বিওপির আওতাধীন আমঝোল (থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট) নামক স্থানে এবং সন্ধ্যা ২১:০০ মিনিটে বনচৌকি বিওপির সুইচগেট (থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট) নামক স্থানে বিজিবির টহলদল বিশেষ অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় গাঁজা ১০ কেজি, ইস্কাপ সিরাপ ৭৫ বোতল এবং চকৌ সিরাপ ৫২ বোতল জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় হিরোইন ০৪ গ্রাম, যার সিজার মুল্য ৮,০০০/-, পালসার মোটর সাইকেল ১টি, যার সিজার মূল্য ১,৬০,০০০/-, ভারতীয় গাঁজা ১৫ কেজি, যার সিজার মূল্য ৫২,৫০০/-, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটস ১,৪৮০ পিস, যার সিজার মূল্য ২,৯৬,০০০/- এবং ভারতীয় নেশাজতীয় সিরাপ ১২৭ বোতল, যার সিজার মূল্য ৫০,৮০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৫ লক্ষ ৬৭ হাজার ৩০০ টাকা। এছাড়াও মাদক ও চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোন ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.