অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান। সুপার সিক্সের এই ম্যাচের ওপর নির্ভর করছে কোন দল সেমিফাইনালে খেলবে।
গ্রুপপর্বে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হারানোর পর সুপার সিক্সে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে পরাজিত করে গ্রুপ-২ টেবিলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত।
অন্যদিকে পাকিস্তান গ্রুপপর্বে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে। সুপার সিক্সে নিউজিল্যান্ডকে পরাজিত করে সবমিলে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে পাকিস্তান।
আজ পাকিস্তানের বিপক্ষে জয় পেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে সেমিফাইনাল নিশ্চিত করবে ভারত। তবে হেরে গেলেও পাকিস্তানের চেয়ে রানরেট বেশি থাকলে সেমিফাইনালে যেতে পারে ভারত।
তবে পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ। সেমিফাইনালে খেলতে হলে ভারতকে হারানোর পাশাপাশি নেট রান রেটে এগিয়ে থাকতে হবে। ভারত আগে ব্যাট করছে। পাকিস্তান ৩০০ রান তাড়া করলে ৩৫ ওভারের মধ্যে জিততে হবে।
ইতোমধ্যে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.