পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, শুধুমাত্র তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে আলাদা গুরুত্ব দিয়ে কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে না। তিনি বলেন, এ দাবির কোনো যৌক্তিকতাও নেই। তবে, তিনি জানান, তারা সাতটি কলেজকে একত্রিত করে একটি বিশ্ববিদ্যালয়ের মতো করার পরিকল্পনা করছেন এবং এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে।
রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা।
ড. মাহমুদ বলেন, একটি কলেজের শিক্ষার্থীরা নির্দিষ্ট সময় বেঁধে আন্দোলন করার বিষয়টি সঠিক নয়। তিনি বলেন, "আমরা অন্তর্বর্তীকালীন সরকার বা দারি দাওয়া মানতে আসিনি। আমরা কিছু সংস্কার কাজ করছি, সেক্ষেত্রে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করা যৌক্তিক নয়।"
তিনি আরও বলেন, "ছাত্ররা আন্দোলন করুক, তবে তাদের পড়ালেখা করতে হবে। পরীক্ষা না দিলে ভবিষ্যতে শিক্ষার্থীদেরই সমস্যা হবে।"
এদিন সকালে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা, এ সময় পরিকল্পনা সচিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।