বিপিএলের নিলামের শুরুর ডাকেই দল পেয়েছেন নাঈম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে চিটাগং রয়েলস। এছাড়া ‘এ’ ক্যাটাগরি থেকে লিটন দাসকে ৭৫ লাখে নিয়েছে রংপুর রাইডার্স।
নিলামের দ্বিতীয় ডাকে লিটনের নাম ওঠে। তাকে নিতে লড়াইয়ে নামে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। শেষ পর্যন্ত তাকে ৭৫ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর।
এর আগে কোটি টাকায় বিক্রি হলেন নাঈম। প্রথমেই 'এ' ক্যাটাগরিতে থাকা এই ক্রিকেটারের নাম ওঠে। তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। শুরুতেই আগ্রহ দেখায় তার প্রতি সিলেট টাইটান্স। এরপর নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস তাকে দলে ভেড়াতে লড়াইয়ে নামে।
শেষ পর্যন্ত তাকে দলে নিতে পেরেছে সিলেট। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নিয়েছে চট্টগ্রাম।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।