আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়–২ (বোদা–দেবীগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে আসাদুজ্জামান নূর আসাদের নাম।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁর মনোনয়ন নিশ্চিত করা হয়।
আসাদুজ্জামান নূর আসাদ দেবীগঞ্জ উপজেলা টেপ্রীগঞ্জ বাজার সংলগ্ন ১নং চিলাহাটি ইউনিয়নের ভেলাকোবা গ্রামের মো. আইনুল হকের একমাত্র ছেলে। বর্তমানে তিনি শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান নূর আসাদ বলেন,দল আমাকে যে বিশ্বাসে পঞ্চগড়–২ আসনে মনোনয়ন দিয়েছে, আমি সেই দায়িত্ব সম্মান ও সততার সঙ্গে পালন করতে চাই। জনগণের সেবক হিসেবে তাদের অধিকার রক্ষার পক্ষে কাজ করতে চাই। বিশেষ করে এই অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকতে চাই।”
মনোনীত এই প্রার্থী জানান, খুব শিগগিরই নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে নিয়ে গণসংযোগসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রচারণা শুরু করবেন। ৫৪ বছর ধরে দেশে যে গতানুগতিক রাজনীতি চলছে তা ভেঙ্গে এলিট বা ধনিক শ্রেণীর হাত থেকে প্রায় ৮ কোটি শ্রমশক্তির দেশে একজন কৃষকের সন্তান হিসেবে সংসদে শ্রমিক শ্রেনীর প্রতিনিধিত্ব করে জনগণের জন্য কল্যানকর রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।
পঞ্চগড়ের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে তরুণ ছাত্র, যুব, শ্রমিক জনাতা কে নিয়ে সমৃদ্ধ পঞ্চগড় গড়তে চাই! আধুনিক স্বাস্থ্য সেবা, শিক্ষার মান উন্নয়ন, ভালো যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা, ইপিজেড সহ সুগার মিল চালুর ব্যবস্থা করতে চাই। সকল শ্রেণী পেশার মানুষের মানসম্মত মৌলিক চাহিদা পূরণ, সামাজিক নিরাপত্তা সহ কল্যান রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চাই।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।