ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একতা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ ঘটনা ঘটেছে। সোমবার রাতে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের শেষ বগিতে নারকেল বিক্রেতার ছুরিকাঘাতে এক পপকর্ন বিক্রেতার মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম আলামিন, তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চর বতুয়াতুলি গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মন্ঠু মিয়া।
স্থানীয় যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের শেষ বগিতে দুই বিক্রেতার মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে নারকেল বিক্রেতা আলামিনকে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীকে সনাক্ত ও গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে।
পুলিশ জানায়, এটি পূর্ব-পরিকল্পিত নাকি হঠাৎ সংঘর্ষ—তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও হতবাক পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।