
টক দই স্বাস্থ্যকর ও পুষ্টিকর একটি খাবার, যা নিয়মিত খেলে নানা রোগ প্রতিরোধ করা সম্ভব। তবে, কিছু বিশেষ খাবারের সঙ্গে এটি ভুলভাবে খেলে স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়তে পারে। সঠিকভাবে দই খাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা প্রয়োজন।
১. মাছ:
অনেকে মাছের সঙ্গে টক দই খেতে পছন্দ করেন, বিশেষ করে দই দিয়ে মাছ রান্না করে থাকেন। কিন্তু এটি হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। এমনকি ত্বকে অ্যালার্জি, র্যাশ বা বিষক্রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
২. পেঁয়াজ:
টক দই ও পেঁয়াজের সংমিশ্রণ কারি বা রায়তায় ব্যবহৃত হয়। কিন্তু এটি একসঙ্গে খেলে গ্যাস, ব্লোটিং বা পেট খারাপের সমস্যা হতে পারে। পেঁয়াজের সালফার উপাদান এবং দইয়ের প্রোবায়োটিক মিলে হজমের সমস্যা বাড়িয়ে তোলে।
৩. কিছু নির্দিষ্ট ফল:
তরমুজ, আঙুর, কমলালেবু, শসা, ও মুসাম্বি লেবুর মতো ফলে উচ্চমাত্রার জল ও অ্যাসিডিক উপাদান থাকে। টক দইয়ের সঙ্গে এই ফলগুলো খেলে হজমে সমস্যা দেখা দেয় এবং পেটের অসুবিধা হতে পারে।
৪. চিনি:
টক দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে খেলে অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়, যা পেটের সমস্যার অন্যতম কারণ। এর পরিবর্তে মধু ব্যবহার করা যেতে পারে, যা শরীরের জন্য উপকারী।
টক দই স্বাস্থ্যকর হলেও এটি ভুল খাবারের সঙ্গে খেলে নানা স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। তাই উপযুক্ত উপায়ে দই খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.