উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শরতের বিদায় হতে না হতেই হেমন্তকে পাশ কাটিয়ে আগাম বার্তা দিল শীত। ভৌগোলিক অবস্থান ও ঋতু বৈচিত্র্যের কারণে এখনই ঠাকুরগাঁওয়ে ভোরে শীতের সঙ্গে দেখা মিলছে ঘন কুয়াশারও। এখানে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টির পর বইছে হিমেল হাওয়া, সঙ্গে শুরু হয়েছে কুয়াশা।
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের শরিফুল ইসলাম রংপুর কমিউনিটি টেলিভিশনকে বলেন, এবার এলাকায় কুয়াশা বোধ হয় একটু আগেই চলে এসেছে। ভোরে শিশির জমেছে ঘাসে। এ সময়টা জেলার আশপাশের এলাকায় শীতকালীন সবজি চাষ শুরু হয়েছে। সিম, লালশাক, টমেটো, লাউ, ফুলকপি, বাঁধাকপিসহ নানা রকমের সবজির বীজ বপন শুরু করেছেন কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম রংপুর কমিউনিটি টেলিভিশনকে বলেন, গত কয়েকদিন ধরেই তাপমাত্রা কমছে। মূলত পৌষ-মাঘ এই দুই মাস শীতকাল ধরা হলেও আশ্বিন-কার্তিকের দিকেই শীতের আসতে শুরু করে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।