ক্রিজে নামার পর থেকেই অনেকটা ওয়ানডে মেজাজে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরির দোড়গোড়ায় গিয়ে কিছুটা ধীরেলয়ে ব্যাটিংয়ে যেন অপেক্ষা বাড়ালেন। শেষপর্যন্ত অপেক্ষা আর আক্ষেপে পুড়তে দিলেন না। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিলেন মোটে ১১২ বল মোকাবিলায়। যদিও শতক হাঁকানোর পরপরই এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে গেছেন টাইগার কাপ্তান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৫৪৫ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ রান। ক্রিজে মেহেদী মিরাজের সঙ্গে আছেন হাসান মুরাদ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।