আজ শনিবার সকালে দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ডিজেল ওয়ার্কশপ এলাকায় দুই লোকোমোটিভের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা গেছে পার্বতীপুর ডিজেল ওয়ার্কশপ থেকে ৬৬৩৩ নম্বর লোকোমোটিভ ৬৫০৪ নিয়ে বের হওয়ার সময় দ্রুতযান এক্সপ্রেসের ৬৬৩৬ নম্বর লোকোমোটিভের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে ৬৬৩৩ নম্বর লোকোমোটিভটি লাইনচ্যুত হয়।
তবে এই দুর্ঘটনা মূল লাইনে ঘটেনি ফলে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায় পার্বতীপুর লোকোশেডের লাইনের অবস্থা অত্যন্ত নাজুক। এখনও কাঠের স্লিপারের ওপর ব্রিটিশ আমলের ৭৫ পাউন্ডের নড়বড়ে রেললাইন ব্যবহার করা হচ্ছে যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।