রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস পালন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে দশটায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন,শিক্ষকরাই একমাত্র ব্যক্তি, যারা অন্যের সন্তানের সাফল্য দেখে নিজে গর্ববোধ করেন। শিক্ষকরা জাতি গড়ার কারিগর, ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৮০ ভাগেই নিয়ন্ত্রণ করে বেসরকারি শিক্ষকগণ। বর্তমানে শিক্ষকদের যে বাড়ি ভাড়া ও বেতন ভাতা দেওয়া হয় তা মানসম্মত নয়। বর্তমান খাদ্য দ্রব্যের উদ্ধগতি কারনে বাজারে একজন শিক্ষকের ১২০০০-১৪০০০ হাজার টাকা বেতনে পেয়ে আর্থিক সামাজিকভাবে বেঁচে থাকা খুবই কষ্টকর। এই আধুনিক যুগেও শিক্ষকদের পেশাগত উন্নয়ন,মানসিক সুস্থতা কিংবা আধুনিক পাঠদানের জন্য সহযোগিতামূলক কাঠামো এখনো সীমিত।যা শিক্ষার মানকে ব্যাহত করে এবং শিক্ষকদের পেশায় টিকে থাকার আগ্রহকেও কমিয়ে দেয়। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতার কারণে পাঠদান ও প্রতিষ্ঠান পরিচালনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে । পারস্পরিক সমর্থন,জ্ঞান বিনিময় ও সম্মিলিত দায়িত্ববোধকে অগ্রাধিকার এবং শিক্ষকদের পেশারমান উন্নয়ন ও সুস্থতার জন্য অপরিহার্য। শিক্ষকদের মানসম্মত বেতন ভাতা বৃদ্ধি আবাসন খাতকে উন্নত বৈষম্যর সমতার জোরদার করা দরকার।
এর মাধ্যমে শিক্ষকেরা হবেন আরও দক্ষ ও আত্মবিশ্বাসী,আর শিক্ষার্থীরা পাবে আরও সমৃদ্ধ ও কার্যকর শিক্ষা—যা শেষ পর্যন্ত জাতির ভবিষ্যৎকে করবে আলোকিত। বর্তমান অন্তবর্তী সরকারের কাছে জোরালো দাবি,শিক্ষাক্ষেত্রে ঘুষ দুর্নীতি বৈষম্য দূরীকরণ করে,শিক্ষার মান উন্নয়নের আহ্বান জানান।
সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন, প্রফেসর মোঃ কামরুল আহসান, সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগর। ড.মোঃ কুদ্দুসুর রহমান,সাধারণ সম্পাদক বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগর।
ড. ওবায়দুল্লাহ,সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী রাজশাহী জেলা।
অধ্যক্ষ মাহবুবুল হাসান বুলবুল,উপদেষ্টা ,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগর।
অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন,সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর ও উপদেষ্টা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগর। অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রিপন,শিক্ষক ফেডারেশন নেতা রাজশাহী প্রমুখ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।