জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবসরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি অধ্যাপক ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় জাতিসংঘ সদরদপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতেই পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। জবাবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, এই দুর্যোগের অন্যতম প্রধান কারণ জলবায়ু পরিবর্তন।
এর আগে চলতি বছরের আগস্ট মাসেও বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সে সময় দুই দেশ পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সহযোগিতা গভীর করার ওপর গুরুত্ব দেয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।